‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে