দীর্ঘদিন বড় পর্দায় দেখা নেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। সময়ের হিসাবে প্রায় ৮ বছর। মাঝে ২০২২ সালে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে বিরতি কাটিয়ে বড় পর্দায় আনুশকার ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বলিউড নয়, শোনা যাচ্ছে দক্ষিণি সিনেমা দিয়ে প্রত্যাবর্তন হবে অভিনেত্রীর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পরিচালক অ্যাটলির তেলুগু সিনেমা দিয়ে ফিরতে যাচ্ছেন আনুশকা। সব ঠিক থাকলে ‘এএ২২*এ৬’ সিনেমায় দেখা যেতে পারে অভিনেত্রীকে। কল্পবিজ্ঞান ঘরানার সিনেমায় এর আগে কোনো দিন অভিনয় করেননি আনুশকা। এতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন। আরও আছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের।
তবে আনুশকার ফেরার বিষয়টি এখনো রয়েছে গুঞ্জন পর্যায়ে। কারণ, এখনো এই বিষয়ে অ্যাটলি কিংবা আনুশকা—কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবশেষ আনুশকাকে দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে জিরো সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। মাঝে ২০২৩ সালে তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’ করেছেন বটে, কিন্তু বড় পর্দায় আর ফেরা হয়নি।
মূলত ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ের পর থেকে পর্দায় অনিয়মিত আনুশকা। ২০২১ সালের প্রথমবার মা হন আনুশকা, জন্ম হয় তাঁর মেয়ে ভামিকার। ২০২৪ সালে তাঁর কোল আলো করে আসে পুত্রসন্তান আকি। সিনেমার চেয়ে দুই সন্তানের দেখভালেই বেশি মনোযোগী আনুশকা। মাঝখানে নিজের প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু সিনেমা ও সিরিজ করেছেন অভিনেত্রী, কিন্তু আপাতত সেখানেও বিরতি টেনেছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে