শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেল মেয়ে সুহানাকে। আর পরিচালকের দায়িত্বে শাহরুখপুত্র আরিয়ান খান। না, এটি কোনও সিনেমা হয়, এটা বিজ্ঞাপন। ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বাবা আর মেয়ে। আর বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের প্রচারের জন্যই তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ। শুরুতে তাঁর আঙুলে তিনটি আংটি দেখা যায়, যার ওপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। কোনো একটা কিছুর ওপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখকে, এরপর তাঁর হাত রক্তে লাল হয়ে যায়। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।
এর পরের দৃশ্যেই কোনো এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তাঁর মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি জাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তাঁর মুখটি সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে নীল রং দিয়ে ডিজনির লোগোর আকারে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হন বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি।
টিজার ভিডিওটি শাহরুখ নিজেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনার জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে ১৭ মার্চ।’
প্রসঙ্গত, ২০২৩-এর শুরুর দিকে ডি’ইয়াভোল এক্সের সহপ্রতিষ্ঠাতা আরিয়ান তাঁর এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চালু করেছিলেন। যে ব্র্যান্ড নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে, যে ব্রান্ডের শুভেচ্ছা দূত হোন বলিউড বাদশাহ। গত ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি’ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আকাশছোঁয়া দাম হওয়া সত্ত্বেও বিক্রিতে বাধা পড়েনি।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে