সালমান খান ও রেবতী অভিনীত রোমান্টিক সিনেমা ‘লাভ’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে। সিনেমাটিতে তাদের বিখ্যাত গান ‘সাথিয়া তুনে কেয়া কিয়া’ এখনো সবার প্রিয়। ৩২ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। সম্প্রতি বিগ বস ১৬-এর একটি পর্বে জানা যায় এই খবর। ‘টাইগার ৩’ ছবিতে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে।
সালমান খান বর্তমানে তাঁর রিয়েলিটি শো, ‘বিগ বস ১৬’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি এই শো’তে অভিনেত্রী কাজল এবং রেবতীকে স্বাগত জানান ভাইজান। রেবতী নির্মিত ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচার করতেই সেখানে গিয়েছিলেন তাঁরা। শো’তে সালমান-রেবতীর পুনর্মিলন ভক্তদের বেশ আপ্লুত করেছে।
তবে ‘টাইগার ৩’ তে রেবতী কি ভূমিকায় থাকবেন এর কোনো তথ্য পাওয়া যায়নি। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং এতে আরও থাকছেন ক্যাটরিনা কাইফ। জানা গেছে, ইমরান হাশমি এবং শাহরুখ খানকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।
‘টাইগার ৩’ চলচ্চিত্রটি ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি, নির্মাতারা মুক্তির নতুন তারিখ প্রকাশ করেছেন। ২০২৩ সালের দিওয়ালিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।
‘টাইগার ৩’ ছাড়াও সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ আগামী বছর মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। এতে আরও থাকবেন পূজা হেগড়ে এবং শেহনাজ গিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে