Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক
মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ
‘মেইড ইন কোরিয়া’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

লহ গৌরাঙ্গের নাম রে (বাংলা সিনেমা)

  • মুক্তি: হইচই (১৩ মার্চ)
  • অভিনয়: দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঈশা সাহা
  • গল্পসংক্ষেপ: শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের অজানা অধ্যায় এবং তাঁর রহস্যময় অন্তর্ধানের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। তিনটি সময়ের গল্প ধরা হয়েছে। এ সিনেমার অন্যতম প্রধান দিক হলো শ্রীচৈতন্যের প্রেম ও অহিংসার দর্শন। এখনকার ঘৃণা ও সংঘাতপূর্ণ পৃথিবীতে তাঁর ভক্তি ও প্রেমের আদর্শ কতটা প্রাসঙ্গিক, দেখানো হয়েছে সেটা।

মেইড ইন কোরিয়া (তামিল সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (১২ মার্চ)
  • অভিনয়: প্রিয়াঙ্কা আরুল মোহন, পার্ক হাই জিন
  • গল্পসংক্ষেপ: দক্ষিণ কোরিয়া যাওয়ার স্বপ্ন ছিল তামিলনাড়ুর কোলাপ্পুর গ্রামের মেয়ে শেনবার। নানা ঘটনা পেরিয়ে সে সিউলে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে অনেক ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হয়। প্রেমিক মণির বিশ্বাসঘাতকতা এবং বাবার সঙ্গে দূরত্বের কারণে শেনবা ভিনদেশে কর্মহীন ও একা হয়ে পড়ে। এ পরিস্থিতিতে এক কোরিয়ান যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

অ্যাসপিরেন্টস সিজন ৩ (হিন্দি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (১৩ মার্চ)
  • অভিনয়: নবীন কাস্তুরিয়া, শিবঙ্কিত সিং, অভিলাষ থাপলিয়াল
  • গল্পসংক্ষেপ: তৃতীয় সিজনে অভিলাষ, গুড়িঁয়া ও এসকে—এই তিন বন্ধুর জীবনের পরিণত দিকটি তুলে ধরা হয়েছে। বিশেষ করে অভিলাষ শর্মার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময়কার চ্যালেঞ্জগুলো মুখ্য এ কাহিনিতে। রাজনীতি, দুর্নীতি ও সিস্টেমের চাপে পড়ে একজন সৎ কর্মকর্তাকে কী কী ত্যাগ স্বীকার করতে হয়, তা-ই এ সিজনে উঠে এসেছে।

জুটোপিয়া ২ (অ্যানিমেশন সিনেমা)

  • মুক্তি: জিওহটস্টার (১৩ মার্চ)
  • কণ্ঠ অভিনয়: জিনিফার গুডউইন, জেসন বেটম্যান, ইদ্রিস আলবা, শাকিরা
  • গল্পসংক্ষেপ: জুটোপিয়া নামের এক অদ্ভুত রাজ্যের গল্প। জুডি হপস নামের এক খরগোশের ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে প্রথম খরগোশ হিসেবে পুলিশ বিভাগে চাকরি পায় জুডি। শহরে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। জুটোপিয়ার দ্বিতীয় পর্বের গল্পে নতুন রহস্য উন্মোচনে নেমেছে জুডি হপস। এ পর্বেও তার সঙ্গী সেই ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড।

দ্যাট নাইট (স্প্যানিশ সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৩ মার্চ)
  • অভিনয়: ক্লারা গ্যালে, ক্লডিয়া সালাস ও পলা ইউসারো
  • গল্পসংক্ষেপ: ডোমিনিকান রিপাবলিকে ছুটি কাটাতে গিয়ে এলেনা নামের এক তরুণী দুর্ঘটনাক্রমে তার গাড়ি দিয়ে একজন মানুষকে চাপা দেয়। ভীতসন্ত্রস্ত এলেনা তার দুই বোন পাউলা ও ক্রিসকে সাহায্যের জন্য ডাকে। বোনেরাও তাকে বাঁচাতে এগিয়ে আসে। পরিস্থিতি ধামাচাপা দিতে গিয়ে তারা আরও বড় বিপদে জড়িয়ে পড়ে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত