ছয় বছর পর ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালের পর এই প্রথম কোনো ভারতীয় সিনেমায় যুক্ত হলেন তিনি। এস এস রাজামৌলির ‘গ্লোবট্রটার’-এ মন্দাকিনী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এতে একেবারে দেশি লুকে প্রত্যাবর্তন হচ্ছে দেশি গার্লের। হলুদ শাড়ি পরে পিস্তল হাতে অ্যাকশন লুকে তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা।
রাজামৌলির গ্লোবট্রটার সিনেমায় যুক্ত হয়েছেন তিন ইন্ডাস্ট্রির তিন তারকা। তেলুগু সুপারস্টার মহেশ বাবু, মালয়ালম ইন্ডাস্ট্রির পৃথ্বীরাজ সুকুমারন ও বলিউডের প্রিয়াঙ্কাকে নিয়ে রাজামৌলির এই মেগা প্রজেক্ট। এরই মধ্যে হায়দরাবাদে শুরু হয়ে গেছে শুটিং। কয়েক দিন আগে নেতিবাচক চরিত্রে পৃথ্বীরাজের লুক প্রকাশ করেছিলেন নির্মাতা। বুধবার রাতে এসেছে প্রিয়াঙ্কার লুক। তবে অভিনেত্রী জানিয়েছেন, ফার্স্ট লুকে যতটা দেখা যাচ্ছে, চরিত্রটি তার চেয়েও বেশি জমকালো।
ইদানীং হলিউডই প্রিয়াঙ্কার স্থায়ী ঠিকানা। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর একের পর এক হলিউডের সিনেমায় অভিনয় করেছেন। সুযোগ খুঁজছিলেন বলিউডে ফেরার। ফারহান আখতারের ‘জি লে জারা’ দিয়ে ফেরার কথা ছিল। তবে নানা কারণে এ সিনেমার শিডিউল বারবার পিছিয়েছে। অবশেষে রাজামৌলির নতুন সিনেমা দিয়ে একেবারে রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।
গ্লোবট্রটার সিনেমাকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ভারতীয় সিনেমায় নতুন যুগের সূচনা করবে সিনেমাটি। আমি খুবই খুশি যে এমন অসাধারণ একটি কাজ দিয়ে ভারতীয় সিনেমায় আমার প্রত্যাবর্তন হচ্ছে।’ প্রিয়াঙ্কা জানিয়েছেন, গ্লোবট্রটার যেহেতু তেলুগু ভাষার সিনেমা, তাই এতে কাজ করার জন্য তেলুগু ভাষাও শিখেছেন তিনি।
রাজামৌলির এ সিনেমার নাম শেষ পর্যন্ত গ্লোবট্রটার থাকবে কি না, সেটা জানা যাবে আগামীকাল। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গ্লোবট্রটার ইভেন্ট। ৫০ হাজারের বেশি দর্শক এতে উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টারে। এদিন ঘোষণা করা হবে সিনেমার নাম। প্রকাশ করা হবে মূল চরিত্রে মহেশ বাবুর লুক। ১৩০ বাই ১০০ ফুটের বিশাল স্ক্রিনে দেখানো হবে টিজার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে