
কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। গতকাল সন্ধ্যায় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সারার সংসার মুক্তির ঘোষণা দিয়েছে আইস্ক্রিন।
আর্তনাদ উপন্যাসে সত্তরের দশকের প্রেক্ষাপট থাকলেও সারার সংসার ওয়েব ফিল্মে সময়টি এগিয়ে আনা হয়েছে। চিত্রনাট্য লেখা হয়েছে এই সময়ের উপযোগী করে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও সারার সংসারে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। সিনেমায় কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’
সারার সংসার সিনেমায় মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। পুরো গল্প তাঁকে ঘিরে। এতে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে তার মেয়ের গোপন প্রেমিককে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।
নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘কাজী আনোয়ার হোসেন বলতে বেশির ভাগ মানুষ মাসুদ রানা বোঝে। কিন্তু এর বাইরেও তাঁর লেখা অসাধারণ বেশ কিছু গল্প আছে। এই গল্পটিও তেমন। এখানে পরিবার আছে, সাসপেন্স আছে। সব মিলিয়ে দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা। নামভূমিকায় সাদিয়া ইসলাম মৌ দারুণ অভিনয় করেছেন।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে