মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ান সুন্দরী শেইনিস পালাসিওস। আজ রোববার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসর। সদ্য বিজয়ী শেইনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স ২০২২-মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।
২৩ বছর বয়সী শেইনিস পালাসিওস প্রথম নিকারাগুয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ মিস থাইল্যান্ড অ্যান্টোনিয়া পোরসিল্ড ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন।
এই বছর ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, ৯০টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমেরিকান টেলিভিশন উপস্থাপক মারিয়া মেনুনোস ছাড়াও আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব জেনি মাই এবং মিস ইউনিভার্স ২০১২ অলিভিয়া কুলপো এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে