
শুধু ভারতে নয়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া ফেলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘জওয়ান’ সিনেমাটি। পরিচালনা করেছেন অ্যাটলি। জওয়ান তাঁর পঞ্চম সিনেমা।
মুক্তির দিনই রেকর্ড ৭৫ কোটি রুপির ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার আয় ইতিমধ্যে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এত বিপুল আয়ের সিংহভাগ যিনি পাচ্ছেন, তিনি শাহরুখ, নয়নতারা কিংবা অ্যাটলি নন!
জওয়ান সিনেমায় শাহরুখ খান, নয়নতারা ও অ্যাটলি প্রচুর পরিশ্রম করেছেন। সিনেমার সফলতায় তাঁরা প্রশংসাও পাচ্ছেন। কিন্তু লাভের লাভ যিনি করছেন তিনি আর কেউ নন, শাহরুখ পত্নী গৌরী খান। নিউজ ‘এইটিন’-এর প্রতিবেদন অনুসারে জওয়ান সিনেমাটির প্রযোজনা করেছে গৌরী খানের ফার্ম। ফলস্বরূপ সিনেমার লভ্যাংশের বেশির ভাগটাই যাচ্ছে গৌরীর অ্যাকাউন্টে।
জানা গেছে, গৌরী সিনেমাটি নির্মাণ করতে ৩০০ কোটি রুপি খরচ হয়েছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই খরচ তুলে নিয়েছে জওয়ান।
শুধু শাহরুখ ও নয়নতারা নন—জওয়ান সিনেমায় বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ছাড়াও সঞ্জয় দত্তের মতো নামকরা কুশলীরা অভিনয় করেছেন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে