
প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল গ্রামে সুনীল কর্মকার জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে চোখের আলো হারান। ওই বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবা দীনেশ কর্মকার নিয়ে যান বাউলগায়ক ইসরাইল মিয়ার কাছে। সেখানে সংগীতের তালিমের সঙ্গে সঙ্গে ওস্তাদের কাছে দোতরা বাদনেও পারদর্শী হয়ে ওঠেন। ১৫ বছর বয়সে বেহালা, দোতরা, তবলা, হারমোনিয়াম বাজানো শিখে পুরোপুরি পেশাদার শিল্পী হয়ে যান।
সুনীল কর্মকার তাঁর ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতেন। তিনি গান ছাড়াও বেহালা, দোতরা, তবলা, হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী ছিলেন। বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল কর্মকার।
ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর করে কণ্ঠও দিয়েছেন সুনীল কর্মকার। এগুলোর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। নিজের লেখা গানের সংখ্যা দুই শর কাছাকাছি। টিভি চ্যানেল, যাত্রামঞ্চে, সিনেমায় পেশাদার শিল্পী হিসেবে গান গেয়েছেন তিনি।
দৃষ্টিহীন এই শিল্পী লোকসংগীতে অবদানের জন্য ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে