
মতুয়া সম্প্রদায় নিয়ে ‘মতুয়ামঙ্গল’ নামের প্রামাণ্যচিত্র বানিয়েছেন তানভীর মোকাম্মেল। ১২ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর ও তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুরের প্রচারিত মতুয়া ধর্মাবলম্বীরা অধিকাংশই দরিদ্র ও প্রান্তিক হওয়ায় তারা নানাভাবে শোষিত-বঞ্চিত। পশ্চিমবঙ্গের ঠাকুর নগরেও রয়েছে বিশাল এক মতুয়া জনগোষ্ঠী। কিনো-আই ফিল্মসের ব্যানারে মতুয়ামঙ্গল নির্মিত হয়েছে গণ-অর্থায়নে।
১০৮ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে উঠে আসবে মতুয়া জনগোষ্ঠীর জীবন ও মতুয়া ধর্মের দার্শনিক দিকগুলো। মতুয়াদের প্রায় ২০০ বছরের ইতিহাস, তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, তাদের জীবনধারা, আর্থসামাজিক প্রেক্ষাপট, বর্তমান সমস্যাবলি ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। এতে মতুয়া সম্প্রদায়ের নেতা ও গ্রামবাসী মতুয়া নারী-পুরুষের সাক্ষাৎকারও রয়েছে।
বাংলাদেশের পাশাপাশি ভারতের ঠাকুর নগর, আন্দামান, উত্তরাখন্ড ও দণ্ডকারণ্যে শুটিং হয়েছে প্রামাণ্যচিত্রটির। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনীর পর আগামী সপ্তাহে কিনো-আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে মতুয়ামঙ্গল প্রামাণ্যচিত্রটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে