২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
গতকাল জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে সোহানা সাবা লেখেন, ‘শুরু হতে যাচ্ছে ছয় মাস ধরে অপেক্ষা করা চমৎকার মুহূর্তটি! আমি আরও বলতে চাই, সামনে আরও অনেকগুলো চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।’
জয়পুর থেকে মোবাইল ফোনে সোহানা সাবা বলেন, ‘উদ্বোধনী দিন দারুণ আয়োজন হয়েছে। অনেককেই সম্মাননা দেওয়া হয়েছে। জুরিবোর্ডে থাকার ফলে বিভিন্ন দেশের সিনেমা দেখা হবে। নির্মাতা ও শিল্পীদের সঙ্গে কথা হবে। সব মিলিয়ে সংস্কৃতির বিনিময় হবে এই উৎসবে। আশা করছি উৎসবের পাঁচটি দিন আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যোগ হবে।’
উৎসবের বিচারক হওয়া প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলাতে অভিনয়ের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাই। এর পর থেকে প্রতিবছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে এত দিন অংশ নিতে পারিনি। গত বছর আগস্ট মাসে যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, এবার আর না করিনি।’
এবারের জয়পুর উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে সেখানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস শিরোনামের একটি সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। সেখানে সিনেমা নিয়ে কথা বলবেন তিনি। সেমিনারে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের নির্মাতা অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে