১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
মাত্র ১০ বছর বয়সে মঞ্চনাটকে প্রথম অভিনয় করেন আবুল হায়াত। এরপর ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। মঞ্চ, রেডিও, টিভি, চলচ্চিত্র, বিজ্ঞাপন—সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা ও নির্দেশক। অভিনয়ের পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক, পরিচালনাও করেছেন। শিল্পের প্রতি ভালোবাসার কারণে ছেড়ে দিয়েছেন চাকরি। জীবনের এই দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো আবুল হায়াত এক করেছেন নিজের আত্মজীবনীতে। প্রায় ৩০০ পৃষ্ঠার বইটিতে নিজের জীবনের পুরো জার্নিটি লিপিবদ্ধ করেছেন তিনি।
নিজের আত্মজীবনী নিয়ে আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এই পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। হয় কি, লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার, আবার কখনো মনে হয় অনেক বিষয়ে না লিখলেই ভালো। তবু, সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’
আবুল হায়াতের আত্মজীবনী রবি পথের প্রচ্ছদ এঁকেছেন তাঁর বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত। প্রকাশ হচ্ছে সুবর্ণ প্রকাশনী থেকে, এটি আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশার বান্ধবীর প্রকাশনা সংস্থা।
২ নভেম্বর বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আবুল হায়াতের আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ‘রবি পথ—কর্মময় ৮০’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজন করছে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত থাকবেন বরেণ্য অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে