সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের হায়দরাবাদে। ১০ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হওয়ার কথা ৩১ মে, শহরের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে। এতে যোগ দিতে ৭ মে ভারতে গিয়েছিলেন মিস ইংল্যান্ড বিজয়ী মডেল মিলা ম্যাগি। কিন্তু আয়োজক কর্তৃপক্ষের কর্মকাণ্ডে অপমানিত ও বিরক্ত হয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। মিলার অভিযোগ, সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে এতে আসলে প্রতিযোগীদের শোষণ করা হয়।
১৬ মে তিনি প্রতিযোগিতা ছেড়ে ভারত থেকে নিজের দেশে ফিরে যান। মিস ওয়ার্ল্ডের ৭৪ বছরের ইতিহাসে কোনো প্রতিযোগীর সরে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম ঘটল। দেশে ফিরে এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন মিলা ম্যাগি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের কাছে মুখ খুলেছেন প্রতিযোগিতার অন্ধকার দিকগুলো নিয়ে। মিস ওয়ার্ল্ডের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
দ্য সানকে মিলা জানান, মিস ওয়ার্ল্ডের পাবলিসিটি ইভেন্টে যোগ দিতে ৭ মে হায়দরাবাদে যান তিনি। কিন্তু দ্রুতই বুঝতে পারেন, সেখানে তাঁদের কেবল প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চড়া মেকআপ করিয়ে, গাউন পরিয়ে বসিয়ে রাখা হতো প্রতিযোগীদের। একসময় কয়েকজন মধ্যবয়সী লোক আসেন, যাঁরা প্রতিযোগিতায় স্পনসর করেছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগীদের বলা হয়, সেই লোকজনের মনোরঞ্জন করতে।
মিলা ম্যাগি বলেন, ‘জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় প্রতিযোগীদের। প্রতি টেবিলে ছয়জন করে পুরুষ বসে থাকেন। তাঁদের কাছে দুজন করে প্রতিযোগীকে পাঠানো হয়, তাঁদের মনোরঞ্জন করতে বলা হয়। কারণ তাঁরা এতে টাকা দিয়েছেন। আমার কাছে সেই মুহূর্তটি খুবই অবিশ্বাস্য লাগছিল। ওই লোকগুলোর কথাবার্তায় অস্বস্তি বোধ হচ্ছিল। ওখানে নিজেকে যৌনকর্মী বলে মনে হচ্ছিল। বাঁদরকে যেভাবে নাচানো হয়, সেভাবেই আমাদের পারফর্ম করতে হচ্ছিল। আমি তো কারও মনোরঞ্জনের পাত্রী হতে যাইনি। মিস ওয়ার্ল্ডের একটা মূল্যবোধ আছে। কিন্তু দেখা যাচ্ছে, এই প্রতিযোগিতা এখনো সেই পুরোনো ধ্যানধারণাতেই আটকে আছে।’
মিস ওয়ার্ল্ডের এবারের আসরে পৃষ্ঠপোষকতা করছে তেলেঙ্গানা সরকার। তাই মিলা ম্যাগির এমন বিস্ফোরক অভিযোগের পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক অঙ্গনেও। তেলেঙ্গানার একাধিক রাজনীতিবিদ অবিলম্বে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তেলেঙ্গানা সরকারের বিশেষ মুখ্য সচিব জয়েশ রঞ্জন সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মিলার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে