
বিচ্ছেদ মানে ‘তিক্ততা’ সেটি আবারও ভুল প্রমাণ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার, শিল্পী এ আর রাহমান। তাঁর প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু নিজেই। সম্প্রতি সায়রা বানুর জটিল এক অস্ত্রোপচারের সময় পাশে ছিলেন এ আর রাহমান। ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান ও বিশ্বস্ততার নজির রাখলেন এ সাবেক দম্পতি। এ নিয়ে সায়রা বানুর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই হাজারো রটনা, গুঞ্জন তাঁদের বিচলিত করেছিল। বিচ্ছেদ ঘোষণার পাঁচ দিন পরই গুঞ্জন-সমালোচনার প্রতিবাদ করে এ আর রাহমানের পাশে দাঁড়িয়েছিলেন সায়রা বানু।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রার। সেই সময়ে সাবেক স্বামী রাহমানকে পাশে পেয়েছেন তিনি। আর এ নিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সায়রা-রাহমানের বিচ্ছেদ মামলা লড়ছেন যে আইনজীবী, সেই বন্দনা শাহ এই সায়রা বানুর পক্ষে বিবৃতিটি দিয়েছেন।
এতে বলা হয়েছে— ‘শ্রীমতী সায়রা রহমানকে সম্প্রতি গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। আর এই কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। পাশাপাশি যে বা যাঁরা এই সময়ে পাশে থেকেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা।’
অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তাঁর স্ত্রী শাহিদার সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সায়রা বানুর। তাঁদের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এ আর রাহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। ওদের উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য আমি কৃতজ্ঞ।’
মাস তিনেক আগে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এ আর রাহমান। নেপথ্যে পরকীয়া সম্পর্কের আন্দাজ টেনে নানারকম আলোচনা-সমালোচনা শুরু করেন নেটিজেনরা। একপর্যায়ে তাঁদের মুখ বন্ধ করতে আইনি নোটিশও দিয়েছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব।
এ ছাড়া রাহমান-সায়রার সন্তানেরাও নেটিজেনদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন। শুধু তা-ই নয়, সায়রাবানু নিজেই পোস্ট দিয়েছিলেন, ‘আমি আর রাহমান এখনো একে-অপরকে ভালোবাসি। আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা এক শ শতাংশ মিউচুয়াল। তাই সকলের কাছে আমার অনুরোধ- রাহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালোবাসি আমি ওকে, রাহমানও তাই। তাই সবার কাছে একটাই অনুরোধ, রটনা রটানো বন্ধ করুন। আমাদের একটু একা থাকতে দিন।’
তিনি আরও লেখেন, ‘আমরা তো অফিশিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো। তাই ওর নামে কুৎসা রটাবেন না।
১৯৯৫ সালে রাহমান ও সায়রা বানুর বিয়ে হয়। দীর্ঘ ২৯ বছরের সেই সম্পর্কে গত বছর নভেম্বর মাসে ভাঙন ধরে। তবে বিবাহবিচ্ছেদ হলেও সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে