
‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। দক্ষিণি এই অভিনেত্রী এখন শুটিং করছেন ‘সিকান্দার’ সিনেমার। এতে প্রথমবার সালমান খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন রাশমিকা। সিকান্দারের শুটিং শেষ না হতেই এই জুটির নতুন সিনেমার খবর পাওয়া গেল। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, অ্যাটলির পরবর্তী সিনেমায় সালমানের সঙ্গে থাকবেন রাশমিকা।
ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, সিকান্দারের সেটে সালমান ও রাশমিকার দারুণ রসায়ন তৈরি হয়েছে। শুটিং শুরুর পর থেকেই সালমানের প্রশংসায় মেতেছেন রাশমিকা। জানিয়েছেন, সেটে সালমান খান তাঁর খেয়াল রাখেন। বলিউড ভাইজানকে মাটির মানুষ বলে উল্লেখ করেছেন নায়িকা। রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম পানি দেওয়া হয়।’

সালমান ও রাশমিকার এই রসায়ন নাকি কাজে লাগাতে চান অ্যাটলি। এ ছাড়া পুষ্পা টু সিনেমায় রাশমিকার অভিনয় সালমান ও অ্যাটলিকে মুগ্ধ করেছে। তাই নির্মাতা সালমানের বিপরীতে রাশমিকাকেই বেছে নিয়েছেন। ইতিমধ্যে রাশমিকার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে দাবি করছে সংবাদমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অ্যাটলি।
নাম চূড়ান্ত না হওয়া অ্যাটলির এ সিনেমায় আরও আছেন রজনীকান্ত ও কমল হাসানের মতো বর্ষীয়ান তারকারা। চলতি বছরেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সিকান্দারের শুটিংয়ের সময় জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান রাশমিকা। সেই ব্যথা পা নিয়েই ছুটে বেড়াচ্ছেন মুক্তিপ্রতীক্ষিত ‘ছাভা’ সিনেমার প্রমোশনে। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছাভা তৈরি হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। এতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। রাশমিকা করেছেন রানি যশুবাইয়ের চরিত্র। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি ছাভার প্রচারে গিয়ে রাশমিকা জানিয়েছেন প্রেমে পড়ার কথা। তবে কার সঙ্গে প্রেম করছেন, তা জানাননি।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে