পাঁচ বছর পর গত জুলাইয়ে মুক্তি পেয়েছে হলিউডের হরর সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এবার ঢাকার দর্শকদের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
যাঁরা হরর সিনেমা দেখতে ভালোবাসেন, তাঁদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছিল। ভয়ংকর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্প দিয়ে দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
হরর ফ্র্যাঞ্চাইজিটির প্রথম দুই সিনেমা ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সিক্যুয়েল ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। গল্পে দেখা যাবে ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। প্রকাশিত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা যায়, যা এই সিরিজের রহস্যঘেরা মূল চরিত্র। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের একটি ভয়ংকর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।
সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয়ে টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর ও রোজ বাইর্ন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে