জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নতুন ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি—এমন অভিযোগ ওঠার পরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার। অবশেষে গতকাল মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধনী তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়।
সংশোধিত প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা বিভাগে পরিবর্তন আনা হয়েছে। জানুয়ারির প্রজ্ঞাপনে আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ থাকায় তাঁদের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। নতুন প্রজ্ঞাপনেও তাঁদের নাম রয়েছে। তবে নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চুকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। তাঁদের সঙ্গে নতুন করে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।
এ ছাড়া পরিবর্তন এসেছে চিত্রনাট্য বিভাগে। প্রথম প্রজ্ঞাপনে ‘রক্তজবা’ সিনেমার জন্য নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার ঘোষণা করা হয়েছিল। পরে মুক্তা জানান, তিনি সিনেমাটি পরিচালনা করলেও চিত্রনাট্য রচনা করেননি। পর্যালোচনা শেষে সংশোধিত প্রজ্ঞাপনে এই বিভাগে তাসনীমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সব বিভাগ রয়েছে আগের মতোই। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘সাঁতাও’। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন খন্দকার সুমন।
‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো। সাঁতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার পুতুল। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য খল চরিত্রে সেরা হয়েছেন আশীষ খন্দকার। শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’র দুই অভিনেতা মো. লিয়ন ও আরিফ হাসান জিতেছে সেরা শিশুশিল্পীর পুরস্কার। আর সুড়ঙ্গ সিনেমার জন্য কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম। সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মনির আহাম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন), সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী, সেরা গায়ক বালাম, গায়িকা অবন্তী দেব সিথি, গীতিকার সোমেস্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ। মোট ২৮টি বিভাগে ৩২ জনকে দেওয়া হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে