২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন। অবশেষে চক্র সিরিজের নতুন সিজনে পরিপূর্ণভাবে ওটিটির কাজ করলেন তৌসিফ। রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘চক্র ২’।
তৌসিফ মাহবুব বলেন, ‘প্রথম সিজন তো টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। আমি চাইনি ওটিটিতে এভাবে আসি। এখন বলতে পারব আমি অফিশিয়ালি একটা ওয়েব সিরিজ করেছি।’
প্রথম পর্বের মতো চক্র ২ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। গত মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিরিজের ফার্স্ট লুক পোস্টার। এতে রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ মাহবুব। পোস্টারটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অনেকের মন্তব্য, এআই দিয়ে তৈরি হয়েছে ছবিটি। তবে তৌসিফ জানালেন, এটা এআই দিয়ে বানানো নয়। পোস্টারে যে শরীরটা দেখা যাচ্ছে সেটা তাঁর নিজের, শরীরে মাখা রক্তগুলোও সত্যিকারের। চক্র ২-এর গল্প নিয়ে তৌসিফ বলেন, ‘এক লাইনে সিরিজটি নিয়ে বলব, সেটা হলো যাঁদের হার্ট দুর্বল তাঁরা দেখবেন না। কারণ, এই সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে।’
২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন চক্র। প্রথম সিজনের শেষে দেখা গিয়েছিল এক পরিবারের সবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমন দৃশ্য দেখতে পেয়ে সেই পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। হুমায়ূনের আসার পর লুবনা যখন আশার আলো দেখছিল, সে সময় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় হুমায়ূন। নির্মাতা ভিকি জানান প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন।
চক্র ২ সিরিজে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন। তবে এখনই তাঁর অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে নারাজ অভিনেত্রী ও নির্মাতা। চমক হিসেবেই রাখতে চাইছেন তাঁরা। বাঁধন ছাড়া আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন নতুন পর্বে। ভিকি জাহেদ জানান প্রথম সিজন ২০ পর্বের হলেও দ্বিতীয় সিজন সাজানো হয়েছে ৮ পর্বে। ঈদের এক সপ্তাহ পর আইস্ক্রিনে মুক্তি পাবে চক্র ২।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৮ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
১০ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে