
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণের আনন্দঘন মুহূর্তের মধ্যেও একটি বড় শূন্যতা রাজনৈতিক ও বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে বিজয়ের পাশে দেখা যায়নি তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম এবং দুই সন্তান সঞ্জয় ও দিব্যা সাশাকে। উল্টো প্রথম সারিতে বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের পাশে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে।
অনেকেই এই মুহূর্তটিকে ‘অসম্পূর্ণ’ বলে অভিহিত করেছেন, আবার অনেকে এটিকে বিজয়ের দীর্ঘদিনের পরকীয়া ও বিবাহবিচ্ছেদের গুঞ্জনের অনানুষ্ঠানিক সিলমোহর হিসেবে দেখছেন।
শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও স্ত্রী সংগীতার অনুপস্থিতি সবার নজর কাড়ে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
সংগীতা তাঁর বিবাহবিচ্ছেদের আবেদনে উল্লেখ করেছেন, ১৯৯৯ সালে হিন্দু রীতিতে বিয়ের পর শুরুর দিকে তাদের সম্পর্ক অত্যন্ত সুখের ছিল। তবে ২০২১ সাল থেকে বিজয়ের সঙ্গে এক জনপ্রিয় অভিনেত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তির শুরু হয়। আবেদনে সংগীতা অভিযোগ করেন, ‘বিবাদী (বিজয়) নিজের পরকীয়ার সম্পর্ক বজায় রেখে ক্রমাগত বিদেশ ভ্রমণ এবং বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে অংশ নিয়ে চলেছেন, যা আবেদনকারী ও সন্তানদের জন্য চরম সামাজিক অবমাননাকর।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় ও তৃষা কৃষ্ণানের প্রেমের গুঞ্জন তামিল ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। আজ বিজয়ের জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিনে তৃষার সশরীরে উপস্থিতি এবং তাও আবার বিজয়ের মায়ের পাশে প্রথম সারিতে বসা—নেটিজেনদের মধ্যে তুমুল জল্পনা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, ‘নতুন মুখ্যমন্ত্রী, নতুন রানি? থালাপতি বিজয় শপথ নিলেন, কিন্তু আসল গল্প তো মঞ্চের সামনের সারিতে! স্ত্রী-সন্তান কেউ নেই, অথচ মায়ের পাশে বসে আছেন তৃষা? এটা কি বিবাহবিচ্ছেদের গুঞ্জনের একপ্রকার আনুষ্ঠানিক স্বীকৃতি? সংগীতার অনুপস্থিতিই আজ অনেক কথা বলে দিচ্ছে!’
অন্য এক ভক্ত আক্ষেপ করে লিখেছেন, ‘আজ বিজয়ের পাশে যে পরিবারটির থাকার কথা ছিল, তারা অনুপস্থিত। বিজয় যখন শপথ নিচ্ছিলেন, তখন তাঁর স্ত্রী ও দুই সন্তান চেন্নাইতেই ছিলেন না। পুরো অনুষ্ঠানটি দেখে খটকা লাগছিল।’
অভিনয় থেকে রাজনীতির চূড়ায় উঠে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন বিজয়। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও বিতর্ক তাঁর এই নতুন রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই এক বড়সড় ছায়া ফেলেছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৯ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৯ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে