কয়েক দিন ধরেই টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভারত-পাকিস্তানের গণমাধ্যমগুলোতে তোলপাড় চলছে। সেই সঙ্গে নানা জল্পনা-কল্পনার ডানা মেলছে নেট দুনিয়ায়।
সবাই যেন অপেক্ষায় তারকা জুটির বিবাহবিচ্ছেদের ঘোষণার। তবে যে ঘোষণাটা এল তাঁদের কাছ থেকে, সেটার জন্য প্রস্তুত ছিল না কেউ!
শনিবার রাতে পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম ‘উর্দুফ্লিক্স অফিশিয়াল’ তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে শোয়েব-সানিয়ার, যা মূলত একটি শোয়ের পোস্টার। সেখানে লেখা ‘দ্য মির্জা মালিক শো’।
পোস্টারের ছবিতে বেশ হাস্যোজ্জ্বল তারকা দম্পতি। শোয়েবের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সানিয়া। অর্থাৎ, পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্সের জন্য একসঙ্গে শো করছেন তাঁরা।
ভক্তরা যেখানে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণার অপেক্ষা করছিলেন, তখনই এই ঘোষণা তবে কি একটি প্রচারণার কৌশল? অনেকের মনেই এখন এই প্রশ্ন।
২০১০ সালে বিয়ে করেন টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার শোয়েব মালিক। ২০১৮ সালে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। এক সপ্তাহ আগে তাঁরা একসঙ্গে তাঁদের সন্তানের জন্মদিন উদ্যাপন করেছিলেন।
এদিকে একটি সূত্রের বরাতে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সানিয়া-শোয়েবের কিছু আইনি জটিলতা রয়েছে। সেই সব জটিলতা মেটানোর পর এই জনপ্রিয় দম্পতি তাঁদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। সূত্রটি বলেছে, বিভিন্ন শো-সংক্রান্ত চুক্তি থাকার কারণে সানিয়া-শোয়েব এখনই বিবাহবিচ্ছেদের গুজব বিষয়ে মুখ খুলছেন না।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে