শিল্পকলাসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার এবার মোট ১৩২ জনকে পদ্ম পুরস্কার দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তিন ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় ভারতের শিল্প, সাহিত্য ও বিনোদনজগতের তারকাদের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই সম্মাননা দেওয়া হয়।

২০২৪ সালের পদ্ম পুরস্কারে সবচেয়ে সম্মানজনক ক্যাটাগরি ‘পদ্মবিভূষণ’ পদক পেয়েছেন ৫ জন, ‘পদ্মভূষণ’ ১৭ জন ও ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ১১০ জন।
এবার ‘পদ্মবিভূষণ’ পদক পাওয়া পাঁচজনের মধ্যে বেশির ভাগই দক্ষিণ ভারতের মানুষ। তাঁদের তিনজন বিনোদন ও শিল্পকলা জগতের মানুষ। এবারের পুরস্কারের তালিকায় প্রথম যাঁর নাম, তিনি বর্ষীয়ান বলিউড অভিনেত্রী বৈজয়ন্তীমালা বালি। তামিলনাড়ুতে জন্ম নেওয়া ৯০ বছর বয়সী এই অভিনেত্রী একজন প্রখ্যাত নৃত্যশিল্পীও।
তেলেগু সুপারস্টার অন্ধ্র প্রদেশের কোনিডেলা চিরঞ্জীবীও এবারের পদ্মবিভূষণ পাচ্ছেন। এই তালিকায় আরও আছেন ভারতীয় শাস্ত্রীয় ভরতনাট্যম নৃত্যশিল্পী পদ্মা সুব্রহ্মণ্যম।
এবারের ‘পদ্মভূষণ’ পদক পাওয়া ১৭ জনের মধ্যে বিনোদন ও শিল্পকলার প্রখ্যাত মানুষজন রয়েছেন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের নাম রয়েছে তালিকায়।
‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন সর্বমোট ১১০ জন। এই তালিকায় আছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়। এ ছাড়া লোকসংগীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বেটি লো’ খ্যাত রতন কাহার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে