
মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে মানিকগঞ্জে মঞ্চস্থ হলো নাটক ‘স্বরূপ দেখা’। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই নাটকে জেলার তরুণ প্রজন্মের নাট্যশিল্পীরা অভিনয় করেন। নাটকের কাহিনিতে উঠে এসেছে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্বরূপ। সামাজিক অভিঘাত তুলে ধরে মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াসেই এই নাটকের আয়োজন বলে জানান আয়োজকেরা।
এই নাটকের জন্য টানা ১৫ দিন অনুশীলন করেন জেলার নাট্যাঙ্গনের তরুণ প্রজন্মের অর্ধশত শিল্পীরা। অভিনয় করেছেন ঋজু, সুশান্ত হাওলাদার, শীতল বিশ্বাস, উত্তম রাজবংশী, রনিস্তা, নুসরাত জাহান মুসফিকা, মারিয়া, সিয়াম শুভ, রাহুল, কনক বিশ্বাস, উৎস আকাশ, নন্দিনী নিধি, তাবাসসুম আফিয়া, বৈশাখী দাস, আকাশসহ অনেকে।

জেলা শিল্পকলার প্রযোজনায় নাটকটির সহনির্দেশক জয়া কস্তা এবং মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব শাকিল আহমেদ সনেট।
নাট্যলেখক ও নির্দেশক নাসরিন সুলতানা (অনু) বলেন, ‘মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে। মানুষ চাইলে ঐশ্বর্যের পেছনেও ছুটতে পারে, আবার আত্মসন্ধানেও মনোনিবেশ করতে পারে। যে পথেই ছুটুক, স্বরূপের দেখা পাওয়ার সৌভাগ্য কজনেরই হয়? তবে সামষ্টিক ইতিবাচক চিন্তা প্রবল সুবিধাভোগী কঠিন ভিতকেও নাড়িয়ে দিতে সক্ষম হয়। এই ভাবনাকে মুখ্য রেখেই আমাদের প্রযোজনা স্বরূপ দেখা।’
সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়ক জেলা কালচারাল কর্মকর্তা মোখলেছা হিলালী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে অসংখ্য তরুণের আত্মদান-পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের ওপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। এই চাপ নিরসন করতে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যোৎসবের আয়োজন করে। এরই অংশ হিসেব শহীদ মনির চৌধুরীকে স্মরণ করে জাতীয় নাট্য উৎসবে নাটক স্বরূপ দেখা মঞ্চস্থ হয় মানিকগঞ্জে।

নাট্য প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘নাটকের মাধ্যমেও সমাজ বদল করা যায়, সামাজিক অবক্ষয় দূর করা যায়। তারুণ্যের উৎসবে তরুণদের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এই আয়োজন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে