ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে—এমন প্রশ্ন সামনে রেখে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কেন্দ্রীয় চরিত্র অনন্যার ভূমিকায় আছেন বিদ্যা সিনহা মিম। যিনি হারিয়ে যাওয়া এক মানুষের খোঁজে শুরু করেন দুর্গম এক যাত্রা। লাইফলাইন পরিচালনা করেছেন কাজী আসাদ। ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম।
নির্মাতা জানান, জীবন নামের যাত্রায় সময় কখনো কখনো প্রতিপক্ষ হয়ে ওঠে। এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে, যা হয়তো তার কল্পনাতেও ছিল না। এমন অনেক কিছু মানুষকে করতে হয়, যা সে ভাবেনি কখনো। ভালোবাসার টানে শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়—এসব প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে গভীর কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে। লাইফলাইনের গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকী, আনিসা নূর আয়াত প্রমুখ।
লাইফলাইন ওয়েব ফিল্মের গল্পে দেখা যাবে, বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজে বেড়াচ্ছেন। তাঁর এই যাত্রায় সহযোগী রেজওয়ান পারভেজ। তাঁর বাইকে করেই নানা জায়গায় ছুটে যান মিম।
নির্মাতা কাজী আসাদ বলেন, ‘ড্রামা আমার খুব পছন্দের একটা জনরা। সেই জায়গা থেকে ড্রামা বা সোশ্যাল ড্রামা নিয়ে কাজ করা। গল্পটা শোনার পর মনে হয়েছিল এটা সিনেমা হতে পারে। সোশ্যাল ড্রামা ঘরানার এই গল্পটার মধ্যে সোশ্যাল অ্যাওয়ারনেসও আছে, ইমোশন আছে, এই বিষয়টা ফিল্ম মেকার হিসেবে আমার খুব ভালো লাগল। এই গল্পটার মধ্যে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি যেটা দর্শকের সঙ্গে নির্মাতার একধরনের যোগাযোগ তৈরি করে।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘ফিল্মটির থিমেটিক পোস্টারে বালু ঘরির মধ্যে অনন্যা চরিত্রটি বসে আছে। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি, যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না।’
ওটিটিতে মিমকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালে ‘মিশন হান্টডাউন’ নামের ওয়েব সিরিজে। সেই সিরিজেও তিনি স্বামীর খোঁজে বের হওয়া নীরা নামের এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে