উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে যৌথ বিবৃতিতে রাফসান ও জেফার লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় আমাদের যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ (গতকাল) আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি।’
প্রায় দুই বছর ধরে শোনা যাচ্ছিল জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় জেফারের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই ভেঙে যায় রাফসানের প্রথম সংসার। তবে রাফসান ও জেফার দুজনেই প্রেমের খবরটি গুঞ্জন বলেই সব সময় উড়িয়ে দিয়েছেন। এমনকি দেশ–বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দুজনের কেউ। শুধু জানিয়েছিলেন তাঁরা কেবল বন্ধু ও সহকর্মী।
মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়ে জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। এবারও চুপ রাফসান ও জেফার। যোগাযোগ করার চেষ্টা করলেও দুজনের কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছিলেন বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার। প্রেমের গুঞ্জন স্বীকার না করলেও গতকাল দুপুরে বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন রাফসান ও জেফার।
২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেছিলেন রাফসান সাবাব। ২০২৩ সালের শেষ দিকে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর দেন রাফসান। বিচ্ছেদ প্রসঙ্গে সানিয়া সুলতানা এশা জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। এর পর থেকেই নতুন করে আলোচনায় আসে জেফার-রাফসান সম্পর্কের প্রসঙ্গ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে