কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত নিজ ফ্ল্যাট থেকে ভারতীয় মালায়লাম সিনেমার অভিনেত্রী রেঞ্জুসা মেননকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আজ এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। যে ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে স্বামীর সঙ্গে বাস করতেন তিনি। তাঁর স্বামী মনোজও একজন মালায়লাম অভিনেতা।
প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কিছুদিন ধরেই রেঞ্জুসা মেনন তীব্র আর্থিক সংকটের মধ্যে ছিলেন। সোমবার সকালে তিরুবনন্তপুরমের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে। কোন পরিস্থিতির জন্য তিনি আত্মহত্যা করেছেন সেই বিষয়গুলো নিয়েও তদন্ত করা হবে।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভি আরও জানিয়েছে, অভিনেত্রী মেনন কোচিতে বেড়ে উঠেছেন। টেলিভিশন সিরিজগুলোতে অভিনেত্রী হিসেবে অভিষেকের আগে তিনি একটি টেলি শো-এর উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। তাঁর প্রথম অভিনীত সিরিয়াল ছিল ‘স্ত্রী’। এর ধারাবাহিকতায় পরে আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তিনি।
এ ছাড়া বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে নিয়মিত দেখা যাচ্ছিল মেননকে। এই সিনেমাগুলোর মধ্যে—সিটি অব গড, বম্বে মার্চ, কারিয়াস্তান, ওয়ান ওয়ে টিকেট, অদ্ভুত দ্বীপ অন্যতম।
বেশ কিছু টিভি সিরিয়ালে প্রযোজক হিসেবেও কাজ করেছেন মেনন। এসবের বাইরে তিনি ছিলেন পেশাদার ‘ভরত নট্টম’ নর্তকী।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে নিজের অভিনীত একটি কৌতুক মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন মেনন।
এর আগে গত মাসেই অপর্ণা নাইর নামে ৩৩ বছর বয়সী আরও এক মালায়লাম অভিনেত্রী আত্মহত্যা করেছিলেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে