
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
এক ঘণ্টার এই আয়োজনটি ২০২২ সালের অক্টোবরের পর সাত সদস্যের—জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জং কুক একসঙ্গে প্রথম পরিবেশনা ছিল। মূলত বাধ্যতামূলক সামরিক পরিষেবা নিশ্চিত করতে বিরতিতে যাওয়ার পর তাঁরা এই প্রথম মঞ্চে ফিরলেন।
বিনোদন প্রতিষ্ঠান হাইভ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক গুয়াংঘওয়ামুন স্কয়ারে আয়োজিত এই বিনামূল্যের কনসার্টটিতে উপস্থিত ছিলেন প্রায় ১ লাখ ৪ হাজার মানুষ। তবে কর্তৃপক্ষ আশা করছিল ২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে।
এদিকে ব্যান্ডটির আসন্ন বিশ্ব সফর এবং নতুন অ্যালবাম ‘আরিরাং’ মুক্তির খবরে সাম্প্রতিক মাসগুলোতে হাইভের শেয়ারের দাম বাড়লেও গত সোমবার তা ১৫.৫ শতাংশ কমেছে।
ব্যান্ডটির ৮২ দিনের ‘সোল্ড-আউট’ বিশ্ব সফরের সূচনা হিসেবে আয়োজিত এই কনসার্টটি দক্ষিণ কোরিয়াসহ ১৯০টিরও বেশি দেশে নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হয়। এই লাইভ সম্প্রচারটি ২৪টি দেশে তাদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল বলে জানিয়েছে নেটফ্লিক্স।
মূল ভেন্যুতে বিনামূল্যে টিকিট পাওয়া মাত্র ২২ হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। বাকি দর্শকরা পাশের রাস্তাগুলোতে স্থাপিত ডজনখানেক স্ক্রিনে অনুষ্ঠানটি উপভোগ করেন।
ভিড় নিয়ন্ত্রণে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। মোতায়েন করা হয়েছিল প্রায় ৭ হাজার পুলিশ সদস্য, যার মধ্যে অ্যান্টি-ড্রোন সিস্টেম সজ্জিত সোয়াত ইউনিটও ছিল।

লাইভ ইভেন্ট সম্প্রচারে নেটফ্লিক্সের সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে এই শো অন্যতম। ২০২৪ সালে প্ল্যাটফর্মটিতে মাইক টাইসন ও জেক পলের বক্সিং ম্যাচটি বিশ্বজুড়ে ১০৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছিলেন। এ ছাড়া চলতি বছরের শুরুতে তাইওয়ানের একটি আকাশচুম্বী ভবনে মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ডের আরোহণের দৃশ্যটিও নেটফ্লিক্সে সরাসরি প্রচারিত হয়, যা দেখেছেন ৬.২ মিলিয়ন দর্শক।

এদিকে বিলবোর্ডের তথ্য অনুযায়ী, বিটিএস ও তাদের রেকর্ড লেবেল বিগহিট এবং হাইভ এই পুনর্মিলন থেকে ১ বিলিয়ন ডলার (৭৪০ মিলিয়ন পাউন্ড) আয় করবে বলে আশা করা হচ্ছে। কনসার্ট, মার্চেন্ডাইজ, লাইসেন্সিং, অ্যালবাম বিক্রি এবং স্ট্রিমিং রাজস্ব থেকেই এই বিশাল আয় আসবে।
বিটিএস মূলত হাইভের আয়ের প্রধান উৎস। ব্যান্ডটির দীর্ঘ বিরতির কারণে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মুনাফায় বড় ধরনের ধস নেমেছিল।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
১১ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
২০ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে