মনের তাগিদে নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভুত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার সায়ান গাইলেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।
গানটি নিয়ে সায়ান বলেন, ‘তাজউদ্দীন গানটি অনেক আগেই তৈরি করেছিলাম। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। গানটি তাজউদ্দীন আহমদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, আমার নিবেদন। এই মানুষটিকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। রাজনীতি ও দেশপ্রেমের ধরন, সততা ছিল যাঁর অলংকার। তিনি নিজেকে প্রচার করতে পছন্দ করতেন না। এই জায়গাগুলো যখন আমি আবিষ্কার করি, তখন থেকে তাঁর প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে যায়। এই প্রথম একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো গান করেছি।’
তাজউদ্দীন আহমদকে নিয়ে গান করা প্রসঙ্গে সায়ান আরও বলেন, ‘পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছেন। যাঁদের নিয়ে গান বাঁধাই যায়। আমার ক্ষেত্রে যেটা হয় আমি যে মানুষদের শ্রদ্ধা করি, তাঁদের আমার ভেতরে ধারণ করার চেষ্টা করি। তাঁদের কাছ থেকে যে শিক্ষাটা পাই, সেটা প্রকাশ করতে ইচ্ছা করে না। তাজউদ্দীন আহমদের ক্ষেত্রে আমার মধ্যে একধরনের তাগিদ সৃষ্টি হলো। মনে হলো তাঁকে নিয়ে আমি গাইতে চাই। এই তাগিদের পেছনে অন্যতম কারণ, তিনি অত্যন্ত অপ্রচারিত একজন মানুষ। উনি যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, সেই তুলনায় তাঁকে স্মরণ করা হয় না। তাজউদ্দীন আহমদ যে মাপের মানুষ সেই তুলনায় তাঁর নামের প্রতি আমরা সুবিচার করতে পারিনি। আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে তাজউদ্দিন আহমদের নামটি সেভাবে নেওয়া হয় না। এই বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাকে পীড়া দেয়। সেই জায়গা থেকে মনে হয়েছে তার জন্য একটা গান গেয়ে নিজেকে কিছুটা শান্তি দিতে চাই।’
আগামীকাল সায়ানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে