বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি। ‘কৃষ ফোর’ হবে তাঁর শেষ পরিচালনার সিনেমা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’
রাকেশ রোশন এ-ও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’
অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।
রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে