
ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।
রোববার সিএনএন জানিয়েছে, কনসার্ট উপলক্ষে সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করে সৈকতে। সুবিধাজনক জায়গা দখল করাই ছিল তাঁদের উদ্দেশ্য। স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ দেশ-বিদেশ থেকেও ছুটে আসেন।
লুকাস নামে এক দর্শক সিএনএনকে জানান, তাঁর মতে এবারের জনসমাগম আগের বছরের ম্যাডোনার কনসার্টের তুলনায় অনেক বেশি। তরুণ চলচ্চিত্র নির্মাতা লুকাস বলেন, ‘শহরটা এবার আরও বেশি ভিড়াক্রান্ত মনে হচ্ছে। তবে আমি খুবই উত্তেজিত।’
ভক্তদের অনেকেই এই কনসার্টে লেডি গাগার জনপ্রিয় গানগুলোর অনুপ্রেরণায় বিশেষ পোশাকে সেজে আসেন। কারও সাজে ফুটে উঠেছে ‘পোকার ফেস’ কেউবা সেজেছিলেন ‘বর্ন দিস ওয়ে’ বা ‘ব্যাড রোমান্স’-এর বেশে। নিজের ভক্তদের লেডি গাগা ‘লিটল মনস্টারস’ নামে ডাকেন।
এই কনসার্ট ছিল লেডি গাগার নতুন অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারণার অংশ। ৩৯ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্ট করেছেন।
রিও কনসার্টের আগের রাতে হঠাৎ করেই গাগা সৈকতে উপস্থিত হন এক রিহার্সালের জন্য, যা দর্শকদের জন্য ছিল এক বিশাল চমক। করতালির মাঝে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক মিস করেছি।’
২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। কনসার্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি এটা কোনো পূর্ণাঙ্গ শো নয়, কিন্তু এটা একেবারে সত্যিকারের শো-এর মতো লাগছে!’ এরপরই তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘আলেজান্দ্রো’।
শনিবার রাতে সেই শোতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার এক পর্যটক আব্রিল। সিএনএনকে তিনি বলেন, ‘আসলে কোপাকাবানার এই আবহটাই অসাধারণ। রিও মানেই উৎসব, রিও মানেই জাদুকরী মুহূর্ত।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে