আবারও প্রধান বিচারকের আসনে বসলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’ নামক রান্নাবিষয়ক রিয়েলিটি শোর জেলাভিত্তিক পর্বগুলো। এখান থেকে নির্বাচিত ২০ জন প্রতিযোগী সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে যাওয়ার। সেই রাউন্ডের প্রধান বিচারক হিসেবে থাকছেন পূর্ণিমা।
প্রতি দুই বছর পরপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এবার চলছে অষ্টমবারের আয়োজন। এর আগে তিনবার এই রিয়েলিটি শোর বিচারকের আসনে বসেছেন পূর্ণিমা। এবার তিনি চতুর্থবারের মতো প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন। অডিশন রাউন্ড থেকে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত সেরা রাঁধুনীর উপস্থাপনা করবেন মৌসুমী মৌ।
চতুর্থবারের মতো এই রিয়েলিটি শোর প্রধান বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি এই প্রতিযোগিতা ভীষণভাবে উপভোগ করি। এবারের আয়োজন আরও বেশি জমকালো। সবকিছুরই আয়োজন একটু বেশি। স্টুডিও রাউন্ডের সেট ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে, আরও আকর্ষণীয় করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগীই তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। দুই মাস ধরে এই প্রতিযোগিতা নিয়েই আমার ব্যস্ততা। তাই এবার ঈদের অনুষ্ঠানেও আমাকে কম পাওয়া যাবে।’
প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা। ‘সেরা রাঁধুনী সিজন ৮’ প্রযোজনা করছেন অজয় পোদ্দার। সেরা রাঁধুনীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী জুলাই অথবা আগস্ট মাসে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে