
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন আবু সাঈদ তুলু, নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়। ইতিহাসের মহিমান্বিত স্থাপনার একটি লালবাগ কেল্লা। এই কেল্লার শান বাঁধানো পুকুরের স্বচ্ছ জলে যেন আজও প্রতিধ্বনিত হয় এক অজানা প্রেমের গল্প। সত্যি নাকি কল্পনা, তার সঠিক উত্তর পাওয়া কঠিন। কিন্তু সেই রহস্যের ভেতর দিয়েই উদ্ভাসিত হয় শায়েস্তা খাঁর পরী নাটকের গল্প।
নাটকের গল্প নিয়ে নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘লালবাগ কেল্লার নির্মাতা ছিলেন শায়েস্তা খাঁ। এই স্থাপত্য শুধু ইতিহাসের সাক্ষী নয়, বহন করে এক অদ্ভুত, অদৃশ্য আবেশ। কেল্লার পুকুরে নীল জোছনায় সাঁতার কাটে এক নগ্নিকা পরী। সেই পরীর সঙ্গে দেখা যায় এক যুবককে। তার নাম পাটু। পাটু আর পরীর সম্পর্ক কি সত্যিকারের প্রেম, নাকি ইতিহাসের অন্দরে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্য? এই প্রশ্নই নাটকটির কেন্দ্রে।’
নির্দেশক আরও জানান, শায়েস্তা খাঁর পরী শুধু একটি নাটক নয়; এটি ইতিহাস, কিংবদন্তি, প্রেম ও সংঘাতের এক বুনন। মানুষের প্রশ্ন, ক্ষমতার রাজনীতি, লুকিয়ে থাকা অনুভূতি আর সময়ের তীব্র গতির ভেতর দিয়ে এই নাটক দর্শককে নিয়ে যাবে এক অন্য জগতে। একটি কেল্লা, একজন শাসক, হারানো প্রেম আর ইতিহাসের অদেখা অধ্যায়; এই চার সূত্র মিলেই গড়ে উঠেছে শায়েস্তা খাঁর পরীর কাহিনি।
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়, রেখা রানী গুণ, জয়া আহমেদ, দীপু মাহমুদ, শান্তনু সাহা, মোতালেব হোসেন, বিদ্যুৎ চক্রবর্তী, সুধাংশু নাথ, পার্থ দেবনাথ, ফাহিম প্রমুখ। মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণ, আলোক পরিকল্পক পলাশ হেনড্রি সেন, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা এবং সংগীতে আছেন হামিদুর রহমান পাপ্পু।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৩ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২৬ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩০ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে