
উলভারিন, পি টি বারনাম, ভ্যান হেলসিং, জঁ ভালজঁ এবং রবিন হুডের পর এবার হিউ জ্যাকম্যানের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি কালজয়ী চরিত্র। বিশ্বখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক রবার্ট লুইস স্টিভেনসনের ক্ল্যাসিক উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’-এর নতুন রূপান্তরে কুখ্যাত জলদস্যু লং জন সিলভারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
সিনেমাটি পরিচালনা করবেন কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। চিত্রনাট্য লিখেছেন এমি-জয়ী ব্রিটিশ চিত্রনাট্যকার জ্যাক থর্ন, যিনি ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের চিত্রনাট্য লিখে সম্প্রতি আলোচিত হয়েছেন। মাইকেল প্রুসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করবেন রিডলি স্কট। জ্যাক থর্ন থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।
অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে রচিত স্টিভেনসনের ‘ট্রেজার আইল্যান্ড’ বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে বেশি অভিযোজিত জলদস্যুদের গল্প। এর কাহিনি আবর্তিত হয় জিম হকিন্স নামের এক তরুণকে কেন্দ্র করে, যে ক্যাপ্টেন ফ্লিন্টের লুকিয়ে রাখা গুপ্তধনের একটি মানচিত্র খুঁজে পায়। সেই গুপ্তধন উদ্ধারের জন্য হিস্পানিওলা নামক জাহাজে করে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় রওনা হয় জিম ও তার দল। ছদ্মবেশী জলদস্যু লং জন সিলভার তাদের দলে যোগ দিয়ে গুপ্তধন লুট করার পরিকল্পনা করে।
সিনেমায় বা পপ কালচারে জলদস্যুদের যে রূপ দেখা যায়, যেমন চোখে কালো পট্টি, কাঁধে তোতা পাখি, এক পা কাঠের হওয়া কিংবা মানচিত্রে ‘এক্স’ চিহ্ন দিয়ে গুপ্তধন বোঝানো—এর প্রায় সবকিছুরই জন্ম হয়েছিল এই ট্রেজার আইল্যান্ড উপন্যাস থেকে। এই গল্প নিয়ে আগেই একাধিক সিনেমা, সিরিজ ও অ্যানিমেশন তৈরি হয়েছে। তবু রিডলি স্কটের মতো বিখ্যাত পরিচালকের ক্যামেরায় এবং হিউ জ্যাকম্যানের অভিনয়ে গল্পটির নতুন রূপ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
রিডলি স্কট আগামী আগস্টে তাঁর নতুন পোস্ট-আপোক্যালিপ্টিক সায়েন্স ফিকশন ‘দ্য ডগ স্টারস’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, হিউ জ্যাকম্যান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেথ অব রবিন হুড’ ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২১ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে