সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আয়োজন করেছে ‘সম্প্রীতির ইফতার মাহফিল’। এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে রোজা ভাঙার আনন্দ ভাগাভাগি করেন। গতবার শিক্ষার্থীদের জন্য আলাদা ইফতারের ব্যবস্থা থাকলেও এবার একযোগে সবার জন্য একটি সমবেত ইফতার আয়োজন করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য ছিল পৃথক প্যান্ডেল, যা তাঁদের সুবিধার কথা ভেবেই রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করেছেন। ইফতারের মেনুতে ছিল পোলাও, মুরগি, ডিম, খেজুর ও পানি।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আয়শা আক্তার বলেন, ‘এবারের সেন্ট্রাল ইফতার নিয়ে খুব আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে আসার পর এটি দ্বিতীয় বৃহত্তর গণ-ইফতার। সব বিভাগ এক হয়ে ইফতার করেছি। দিনটি বরকতময় হয়ে থাকবে।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, রমজান আত্মশুদ্ধি ও ঐক্যের মাস। এ সময় সবাইকে একত্র করে ইফতারের আয়োজন করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, ‘২২টি বিভাগের সবাইকে একত্র করে যে আয়োজন করা হয়েছে, তা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে। সত্যিকার অর্থে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।’
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার করতে পারা সত্যিই আনন্দের বিষয়। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতার পরিচয় বহন করছে।’
প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মনোমুগ্ধকর ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
৯ ঘণ্টা আগে
সম্পূরক বৃত্তির দাবিকে উপেক্ষা করা ও সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ার কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী)।
১২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের চতুর্থ পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামী ২৫ মার্চ শুরু হতে যাচ্ছে, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে