জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের চতুর্থ পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামী ২৫ মার্চ শুরু হতে যাচ্ছে, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত।
আজ সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের ৪র্থ পর্যায়ে বিষয়প্রাপ্তদের আগামী ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ৩০ মার্চ রাত ১২টার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট -এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে এবং আগামী ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত (সকাল ৮টা হতে বিকেল ৪টার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
এদিকে ভর্তি ফি কত, তা–ও জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৬৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফি)।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৮ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে