
বাংলায় কম্পিউটার ব্যবহারে বিপ্লব ঘটানো ‘অভ্র’ কি-বোর্ডের সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে একুশে পদক অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়।
রিফাত নবী তাঁর বক্তব্যে বলেন, ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই প্রোগ্রামিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই ‘‘অভ্র’’ দলে কাজ শুরু করি। জীবনে কখন কী কাজে লাগে, আগে থেকে বলা যায় না। তাই শিক্ষার্থীদের উচিত, নিজেদের ভালো লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করা।’
অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। অভ্রর প্রধান মেহেদি হাসান একা পদক গ্রহণ না করে পুরো দলকে নিয়ে একুশে পদক গ্রহণের যে নৈতিকতা দেখিয়েছেন, তা অনুকরণীয়। আমাদের প্রত্যেককে এমন নৈতিকতা ও উদার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে