
দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
আজ শনিবার সন্ধ্যায় ভোট গ্রহণের দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর জিএস পদে মাজহারুল ইসলাম পেয়েছে ৩ হাজার ৯৩০।
ফল ঘোষণার পর বন্ধুসহ সমর্থকদের সঙ্গে মিছিল করে বের হন জিতু। ফুলের মালা পরানোর পর তিনি সাংবাদিকদের বলেন, ‘জাহাঙ্গীরনগরের ৩৩ বছরের চাওয়া আজ পূর্ণতা পেল। দলমত-নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য কাজ করব। নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করব। নতুন শিক্ষার্থীদের জন্য গেস্টরুম সংস্কৃতি জাহাঙ্গীরনগর থেকে চিরতরে তুলে দেব।’
অন্যদিকে নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘আজকের এই বিজয় কেবল আমাদের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তবে প্রকৃত বিজয় হবে যেদিন আমাদের আমানত সফলভাবে রক্ষা করে পরবর্তী জাকসুর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারব। তখন শিক্ষার্থীরা যদি স্বীকৃতি দেয় যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি— সেদিনই বলতে পারব আমরা সত্যিকারের বিজয়ী।’
তিনি আরও বলেন, ‘গত বছরের ২৯ অক্টোবর থেকে আমাদের কার্যক্রম নিয়ে নানা মিথ্যাচার, অপপ্রচার ও কূৎসা রটানো হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীদের পাশে থেকে প্রমাণ করেছি, একটি ছাত্রসংগঠন নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে।’
ফলাফল ঘোষণার পর বিজয়ীরা বড় কোনো শোভাযাত্রা না করে সিনেট ভবন ত্যাগ করেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরিয়ার নামাজ আদায় করেন।
৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৮ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোট হলেও নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে জামায়াতসংশ্লিষ্ট কোম্পানি থেকে ব্যালটপেপার ও ওএমআর মেশিন সরবরাহ, অনুমতি থাকা সত্ত্বেও পোলিং এজেন্টদের প্রবেশে বাধা, ডোপ টেস্টের ফল প্রকাশ না করা এবং নির্বাচন ‘ম্যানিপুলেট’ করার চেষ্টা।
ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ছাত্রদল–সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে ছাত্র ইউনিয়নের (একাংশ) ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেলও একই পথে হাঁটে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ ছাড়া দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক-অধ্যাপক। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারও পদত্যাগ করেন।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে