
শিল্প-সাহিত্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুননাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান। দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত ‘বার্ষিকী–২০২৫’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার (১৫ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘কবি-সাহিত্যিকগণ হলেন অমর। তারা মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের কীর্তি থেকে যায়। কীর্তির বদৌলতে তারা অমর হয়ে যান। কবি কাজী নজরুল ইসলাম নেই। তবে তার সৃষ্টিকর্ম আজও আমাদের সমানভাবে অনুপ্রাণিত করে। একাডেমি থেকে প্রকাশিত বার্ষিকী আমি পড়ে দেখলাম। অনেক মানসম্পন্ন লেখা। আরবি, ইংরেজি ও বাংলা—সবই আছে। এমনকি লেখাগুলো খুবই মানসম্পন্ন। এখানেই গড়ে উঠবে আগামীর নজরুল, ফররুখ।’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। দারুননাজাত একাডেমির মতো আধুনিক প্রতিষ্ঠানে পড়তে পারা ডাবল অপরচুনিটি। এখানে যেমন আছে দ্বীনি শিক্ষা তেমনি জেনারেল ধারার সব শিক্ষাই বিদ্যমান।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ বলেন, ‘এত ছোট ছোট শিক্ষার্থীরা এত বড় কাজ করেছে, সত্যিই বিস্ময়কর। মাদ্রাসা শিক্ষার সঙ্গে এসব বাস্তবতার সমন্বয় ঘটালে হারানো ঐতিহ্য ফিরে পাবো আমরা। শিল্প-সাহিত্যের একটা নতুন জোয়ার সৃষ্টি হবে।’
এসময় আরও বক্তব্য দেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান, ভূঁইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ ও দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে