
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকে নতুন মাত্রা দিতে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের নিচে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।
আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দলীয় ব্যানার বা রাজনৈতিক অ্যাজেন্ডার বাইরে থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর ন্যায়বিচার ও ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দীর্ঘমেয়াদি আন্দোলন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্ল্যাটফর্মের প্রাথমিক রিপ্রেজেন্টেটিভ বডিতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে পাঁচজন নারী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীদের নিয়ে বডি সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়।
প্রাথমিক প্রতিনিধিরা হলেন সমাজবিজ্ঞান অনুষদ থেকে আফিয়া ইবনাত সামিহা, কলা অনুষদ থেকে মুখলাতুল জিনান তৃষা, আইন ও বিচার অনুষদ থেকে জাইবা জাফরিন, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে সুমাইয়া ইসলাম সামিয়া এবং জীববিজ্ঞান অনুষদ থেকে মীম খানম।
সমাজবিজ্ঞান অনুষদের প্রতিনিধি আফিয়া ইবনাত সামিহা বলেন, ‘চলমান আন্দোলনে নানা জটিলতা ও রাজনৈতিক কোন্দলের কারণে মূল লক্ষ্য থেকে সরে গিয়ে ছোট ছোট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী আগের প্ল্যাটফর্ম থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তাই আন্দোলনকে সঠিক পথে ফিরিয়ে আনতে নতুন এই প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।’
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, তদন্ত কমিটির প্রতিবেদন ২১ মের মধ্যে প্রকাশ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তারক্ষী নিয়োগ, সীমানাপ্রাচীর নির্মাণ, বহিরাগত নিয়ন্ত্রণে পাসকার্ড ব্যবস্থা চালু, কুইক রেসপন্স টিম গঠন এবং ভিকটিমদের আইনি ও আর্থিক সহায়তা নিশ্চিত করা।
প্রতিনিধিরা জানান, দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাধারণ শিক্ষার্থীসহ যেকোনো রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীরা স্বচ্ছতার ভিত্তিতে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে