
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসে ডিআইইউ পাঠকবন্ধু শাখার নতুন কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং প্রভাষক সানজিদা আফরোজ।
২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আরভী নাভা, সৈকত, সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক আসাদ, এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজীসহ অন্যান্য সদস্যরা।
ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা পাঠকবন্ধুকে দেশের সেরা একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যেন শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে—সেই লক্ষেই আমরা কাজ করছি। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা, চাকরির বাজারের জন্য প্রস্তুত করা এবং মানবিক সহায়তা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ভালো কিছু শিখে বের হতে পারবে বলে আমি আশাবাদী।’
সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। পাশাপাশি পাঠকবন্ধুর মাধ্যমে আমরা চাই ক্লাসের বাইরে তারা অতিরিক্ত দক্ষতা অর্জন করুক, দায়িত্ব নিতে শিখুক, নেতৃত্বের গুণাবলি তৈরি করুক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক।
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে আমরা চাই তারা সম্পূর্ণভাবে জ্ঞান আহরণ করুক। পাঠকবন্ধুর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।’
সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় বিস্তৃত, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও শাখা রয়েছে। আমরা ক্যারিয়ার, ইংরেজি শিক্ষা ও লেখালেখির ওপর বিশেষ গুরুত্ব দেই। আগামীতেও এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম ও সেমিনার আয়োজন করা হবে।’
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপদেষ্টাদের দিকনির্দেশনায় আগামী এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাঠকবন্ধু ডিআইইউ ক্যাম্পাসকে একটি আদর্শ ও সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে সহায়তা করবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হওয়ায় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’
সভা শেষে ঘোষণা করা হয়, আগামী সপ্তাহে পাঠকবন্ধুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে