
২০২৪ সালের জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলন আমাদের কাছে ছিল শুধুই টিভি স্ক্রিন আর সোশ্যাল মিডিয়ার ফিডের দৃশ্য। কিন্তু ১০ জুলাইয়ের পর রামপুরা-বাড্ডা এলাকায় উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ; ছোট ছোট অবরোধ, স্লোগান আর পোস্টারে শহর যেন বদলে যেতে লাগল। ১৪ জুলাইয়ের পর তৎকালীন শেখ হাসিনা সরকারের বেফাঁস মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের ওপর ছাত্রলীগের নির্মম হামলা আমাদের আর চুপ করে বসে থাকতে দেয়নি।
১৬ জুলাই আমরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামি এবং শহরের চিত্র পাল্টে যায়। সেদিন বুঝতে পারি, এটা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, আমাদেরও লড়াই! ১৭ জুলাই আবার রাস্তায়। পুলিশের বাধা এল, তবে সেদিন তারা তেমন আক্রমণ চালায়নি। ১৮ জুলাই সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দিকে পুলিশের হামলার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ল। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে আমরা বের হতেই কাঁদানে গ্যাস আর গুলির আওয়াজ। গুলির শব্দে শহর কেঁপে ওঠে। আমাদের চোখের সামনে গুলিবিদ্ধ হলেন আমাদের বিভাগের ইম্পিরিয়ালের এক ছোট ভাই। সেই গোলাগুলির মাঝেও মানবতার অপূর্ব দৃশ্য দেখলাম।

কেউ আহতদের টেনে নিরাপদে নিয়ে যাচ্ছে, কেউ স্যালাইন ঝুলিয়ে পাশে দাঁড়িয়ে। মানুষ ফল, পানি আর কাপড় নিয়ে গেটের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সেদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দেয়। ধোঁয়ায় ঢেকে গেল শহর; মাথার ওপর সামরিক হেলিকপ্টারের ভ্রুকুটি শব্দ। একপর্যায়ে এক পুলিশ কনস্টেবলকে জনতা ধরে ফেলে। আমরা কয়েকজন তাঁকে রক্ষা করি। রাতে বিজিবি এল, পুলিশের রেইডের খবর এল, মেস ফাঁকা হয়ে গেল। আমি আশ্রয় নিলাম বন্ধুর বাসায়। এরপর দিনগুলো কাটল কারফিউ, আতঙ্ক, গুলির মধ্যে; তবুও সাহস হারাইনি।
আমরা বন্ধুরা, রাইয়ান, মেহেদী, পিয়াল—এই সংগ্রামের সাক্ষী। দূরে থেকেও খাইরুল শিশির প্রতিদিন আমার খোঁজ নিয়েছে। আমরা শুধু কোটা নয়, দাবি তুলেছিলাম মানবিকতা, শিক্ষা, রাষ্ট্রের জবাবদিহির। কিন্তু আফসোস, আজও সেই স্বপ্ন পূরণ হয়নি। তবুও আমি স্বপ্ন দেখি—একটা নতুন বাংলাদেশের, যেখানে থাকবে ন্যায়, সাম্য আর মানুষের অধিকার। জানি না সেই দিন কবে আসবে। তবুও বিশ্বাস রাখি; বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর।
লেখক: শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২১ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে