
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সবুজ ক্যাম্পাসে জমেছিল ভিন্ন স্বাদের এক আড্ডা। আজ (বুধবার) রাজধানীর বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন হয়। আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধুর ডিআইইউ শাখার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে বসে আলোচনা করেন। অনুষ্ঠানজুড়ে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব, কর্মক্ষেত্রের প্রস্তুতি এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলার উপায় নিয়ে প্রাণবন্ত আলাপ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পাঠকবন্ধু ডিআইইউ শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ এবং সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান। আজকের পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিটাল অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন ও পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান। পাঠকবন্ধু ডিআইইউ শাখার সভাপতি মুজাহিদ আল রিফাত ও সদস্য অতীশ চাকমা, শাহরিয়ার হক আসাদ, সিয়াম, মুরাদ হোসেন, সাধন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদি হাসান এবং সার্বিক পরিচালনায় ছিলেন তানজিল কাজী।
বক্তব্যে অনুপ্রেরণা
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ‘পাঠকবন্ধু জ্ঞান আহরণের এক বিস্তৃত ক্ষেত্র। শিক্ষার্থীরা এখান থেকে জ্ঞান আহরণ এবং প্রয়োগের চেষ্টা করবেন। তরুণ প্রজন্মই আগামীর রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাই তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।’
অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, ‘পাঠকবন্ধু দুস্থ মানুষের সেবায় নিয়োজিত হবে। নিজেদের উজ্জীবিত করে ক্যারিয়ার গড়ে তুলবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে নানা সামাজিক কাজে যুক্ত হবে।’
সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যিনি পাঠক, তিনিই বন্ধু। আর যাঁরা পাঠকের সঙ্গে থাকবেন, আমরা তাঁদের বন্ধু হয়ে থাকতে চাই।’
আরেক সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, ‘ভালো বক্তা হতে হলে যেমন ভালো শ্রোতা হতে হয়, তেমনি ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হয়। বই পড়ার অভ্যাস ছাড়া সৃজনশীলতা বিকশিত হয় না। তাই বই পড়ার বিকল্প নেই।’
আজকের পত্রিকার কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন বলেন, ‘একজন শিক্ষার্থী শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলেই যথেষ্ট নয়; সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত থাকতে হয়। এ ছাড়া দক্ষ নাগরিক হয়ে ওঠা সম্ভব নয়।’
পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান বলেন, ‘আজকের পত্রিকা শুধু সমাজের অসংগতিগুলো পত্রিকায় প্রকাশ করেই বসে থাকে না, বরং সেগুলোর সমাধানে পাঠকবন্ধুর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছে। পাঠকবন্ধু তরুণদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।’

শিক্ষার্থীদের অনুভূতি
পাঠকবন্ধু সদস্য জান্নাতুল আরভী নাভা বলেন, ‘আমরা চাই নিয়মিত এ ধরনের আড্ডা হোক, যেখানে শেখার সুযোগ থাকবে। আমরা এমন আড্ডায় যোগ দিতে চাই।’
আশিকুল ইসলাম রনি বলেন, ‘আমরা দলবদ্ধভাবে সংস্কৃতি, সাহিত্য ও বই পড়ার প্রচারে কাজ করব। প্রতিভা সবার মধ্যে আছে, সেটি প্রকাশের সুযোগ দিচ্ছে পাঠকবন্ধু। এই সুযোগ কাজে লাগাতে চাই।’
মো. সিদরাতুল মুনতাহা রাকিন বলেন, ‘একদল শিক্ষার্থী আড্ডায় বসছে, সেখানে শিক্ষকেরাও উপস্থিত রয়েছেন। এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা।’
সংগীতে রঙিন সমাপ্তি
আড্ডার পর ক্যাম্পাসের কৃষ্ণচূড়ার বাগানে বসে মনোমুগ্ধকর গানের আসর। গান পরিবেশন করে ডিআইইউর জনপ্রিয় সাদাকালা ব্যান্ড। ‘সাদা সাদা কালা কালা’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘ধন্য ধন্য’, ‘লিচুর বাগানে’, ‘এত যে নিঠুর বন্ধু জানা ছিল না’সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশিত হয় আসরে। এতে ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ আয়োজন প্রমাণ করে, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যক্রমেই নয়, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে সমৃদ্ধ হতে পারে

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে