
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
প্রক্টর বলেন, গত মঙ্গলবার (১২ মে) রাতে এক নারী শিক্ষার্থী আবাসিক হলে ফেরার পথে ক্যাম্পাসের ভেতরে বহিরাগত এক দুষ্কৃতকারীর দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। এই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ঘাটতি-সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হবে। দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে অবগতির লক্ষ্যে একটি হটলাইন নম্বর চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন ও প্রদর্শন করার বিষয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে সব প্রবেশপথ দিয়ে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে বসবাসকারী যেসব ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে চলাচল করতে চান, তাঁদেরকে প্রথমবার প্রবেশপথে রক্ষিত ফরম পূরণ করা সাপেক্ষে বৈধ পাস প্রদান করে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজে নিয়োজিত সংস্থাগুলোর শ্রমিক ও কর্মকর্তাদেরকে ওই সংস্থা কর্তৃক পরিচয়পত্র সরবরাহ করতে হবে। নির্মাণশ্রমিক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানকালে পরিচয়পত্র বহন ও প্রদর্শন করতে বাধ্য থাকবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দোকানের কর্মচারীরা নিজ নিজ দোকানের মালিক কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বহন ও প্রদর্শন করতে বাধ্য থাকবেন। বিশ্ববিদ্যালয়ের চলমান অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালককে প্রকল্পের আওতাধীন সব নির্মাণাধীন সাইটে কর্মরত নির্মাণশ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র ও সংস্থা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জমা দিতে হবে।
সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ভ্রাম্যমাণ দোকান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল প্রভোস্ট কর্তৃক হল-সংশ্লিষ্ট দোকানের কর্মচারীদের তথ্য এবং এস্টেট শাখাকে এস্টেট শাখার অধীন দোকানের তথ্য নিরাপত্তা শাখায় প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তাপ্রহরীর সংখ্যা বৃদ্ধি করে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে আরও ১০০ জন আনসার সদস্য মোতায়েনের লক্ষ্যে ইউজিসিতে অনুমোদনের জন্য অনুরোধপত্র পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় প্রবেশপথগুলোতে নির্মিত গেট এবং সীমানাপ্রাচীরে ত্রুটি চিহ্নিত করে দ্রুততম সময়ে তা মেরামত/বন্ধ করা হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন-সংক্রান্ত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা জোরদারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আলবেরুনী হলের (টিনশেড) এক্সটেনশন ভবনটি অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবশেষ, বিশ্ববিদ্যালয়ে বুলিং/সাইবার বুলিং, র্যাগিং প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা ২০২৩ কার্যকর করার লক্ষ্যে উক্ত নীতিমালার আলোকে পরবর্তী সিন্ডিকেট সভায় একটি স্থায়ী কমিটি গঠন করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে