
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন রোকেয়া হল ও অমর একুশে হলের ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করেছেন উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদকের পরাজিত প্রার্থী সুর্মী চাকমা। পাশাপাশি আরও একটি হলের ভোটারদের স্বাক্ষরসংবলিত ভোটার তালিকা চেয়েছেন তিনি।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বরাবর তথ্য অধিকার আইনে সুর্মী এই আবেদন করেন। আবেদনকারী সুর্মী চাকমা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী।
অমর একুশে হলের ভোট গ্রহণ হয় কার্জন হল কেন্দ্রে আর রোকেয়া হলের ভোট গ্রহণ হয় টিএসসি কেন্দ্রে। শামসুন নাহার হলের ভোট গ্রহণ হয় ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
তথ্য অধিকার আবেদন ফরমে সুর্মী উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ভোটারদের স্বাক্ষরসংবলিত ভোটার তালিকা ও দুই হল কেন্দ্রের সিসিটিভি ফুটেজের ড্রাইভ লিংক পেতে আগ্রহী।
৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটটি কেন্দ্রে ১৮টি হলের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া ৩টার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা। ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে