কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও ছড়ানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ বিষয়ে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেছেন, ‘সাধারণত পদত্যাগ-সংক্রান্ত কোনো ইস্যু আসলে লিখিত আকারে আমার কাছে আসবার কথা। কিন্তু এখনো পর্যন্ত আমরা পাই নাই। এর বাইরে অন্য কোনো বক্তৃতা, কোনো পোস্ট কিংবা কোনো ফিডব্যাক আমার কাছে বিবেচনার বিষয় নয় এখন পর্যন্ত।’
আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ডাকসু ভবনে ‘ডাকসুর চার মাস: দায়িত্ব গ্রহণ ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এস এম ফরহাদ এসব তথ্য জানান।
সর্বমিত্র চাকমার কর্মকাণ্ডের বৈধতা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে ডাকসু জিএস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায়-অবিচারে আমরা স্ট্যান্ড নিই। কিন্তু আমরা বারবার দেখেছি, প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে; বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে, আমাদের কাজ বাস্তবায়ন করতে দেয় নাই, প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন।
এমনকি ছোট ছোট সংস্কারের কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ—সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো যাতে বাস্তবায়ন করতে না পারি, সে চেষ্টা করেছে। সে জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি, বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তারপরেও কাজ জারি রেখেছি।’
ডাকসু জিএস আরও বলেন, ‘আমাদের কমন জায়গা ছিল, আমরা অ্যাডভোকেসি করি। যেমন মসজিদ সংস্কার; একটা গ্রুপ করতে চায়, তারা এসে করে দিচ্ছে, আমরা এক্সেস পয়েন্ট তৈরি করেছি। অথবা প্রশাসন বাস্তবায়ন করতে চায়, তারা সেটা করে। এর বাইরে আমরা সরাসরি কোনো কিছু করি না। কোনো সদস্য করতে চাইলে তাকে আমরা বলি—এটা এভাবে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। কোথাও কোথাও শিক্ষার্থীদের দিকে তাকিয়ে কোনো কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের (প্রশাসন) সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদিও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ থেকে সে করে থাকে, এটা কাম্য না। এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসন, সংশ্লিষ্ট অথরিটি সেগুলো নিশ্চিত করবে। এর ব্যত্যয় ঘটলে...। প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করাব।’

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
২০ ঘণ্টা আগে