পাঠকবন্ধুর উদ্যোগ

‘নিজে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করুন, অন্যকে উৎসাহিত করুন’—এই আহ্বানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৃক্ষ পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫ পালন এবং নতুন বৃক্ষরোপণ কর্মসূচি করেছে পাঠকবন্ধু, যবিপ্রবি শাখা।
গত ২৭ জুন সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১১:৩০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ২০২৪ সালের ২৮ জুন বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে পাঠকবন্ধু ও ফিশারিজ ক্লাবের উদ্যোগে রোপণ করা প্রায় ১২০টি গাছের পরিচর্যা ও ফুটপাত পরিচ্ছন্নতার পাশাপাশি এ বছর আরও ১৫০টি নতুন বৃক্ষরোপণের ঘোষণা দেয়। কর্মসূচির আওতায় পুরনো গাছগুলোর গোড়া পরিষ্কার, ডালপালা ও আগাছা ছাঁটাই করা সহ বিভিন্ন পরিচর্যা করার পাশাপাশি ফুটপাতে থাকা বিষাক্ত পার্থেনিয়াম গাছের অপসারণ ও আগাছা দমন করা হয়।
পাঠকবন্ধু যবিপ্রবি শাখার সভাপতি আহাদ সৈকত বলেন, ‘গত বছর লাগানো গাছগুলো এক বছর যেতে না যেতেই পরিচর্যার উদ্যোগ নিয়েছি। আমরা পাঠকবন্ধু বরাবরের মতই আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং যশোরের সার্বিক সামাজিক কল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি ও বাস্তবায়ন করে যাচ্ছি।’

পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন বলেন, আমাদের উপদেষ্টা স্যারদের সার্বিক তত্ত্বাবধানে পাঠকবন্ধু যবিপ্রবি শাখা প্রতিষ্ঠার পর থেকেই চমকপ্রদভাবে তাদের কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছুটির দিনে আমাদের এই আয়োজন, যা আমাদের মানসিক ও শারীরিক বিকাশে সহযোগিতা করবে।’
পাঠকবন্ধুর প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, ‘একটা গাছ একটা সন্তানের মতো, একটা গাছ শুধু লাগালেই শেষ নয়—একটা সন্তানকে যেমন লালন-পালন করে বড় করতে হয়, একটা গাছকেও সেভাবে সঠিক পরিচর্যা করে বড় করতে হবে। নয়তো এরকম পরিবেশে টিকে থাকা তাদের জন্য কষ্ট হয়ে যায়। বৃক্ষরোপণ ও পরিচর্যা আমাদের মন-মানসিকতা বিকাশের একটি অন্যতম উপায়। আমি পাঠকবন্ধুর সকল সদস্যকে অভিনন্দন জানাই—তাদের সক্রিয় অংশগ্রহণ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই বৃক্ষরোপণ ও পরিচর্যা উদ্যোগ সফল হয়েছে।’

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পাঠকবন্ধুর উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
এ সময় সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসাইন, সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য মো. শেখ সাদী ভূইয়া, পাঠকবন্ধু যবিপ্রবি শাখার সভাপতি আহাদ সৈকত, সাধারণ সম্পাদক মোস্তফা গালিব, সহ-সভাপতি রকিবুল হাসান রকিব, অর্থ সম্পাদক আখতারুজ্জামান, সদস্য নাঈম, রোকাইয়া, শেফা, ইমদাদুল ইসলাম, রকিবুল হাসান তারেক, আলফাজ হোসেন আরবি, সাব্বির, মাহফুজুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঠকবন্ধু যবিপ্রবি শাখা পরিবেশবান্ধব সচেতনতা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছে। আগামী বছরগুলোতেও এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির বন্ধুরা।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে