জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সকল প্রতিনিধিকে মোবারকবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ শনিবার এক প্রেস বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
ওই বিবৃতিতে সাদিক কায়েম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সকল প্রতিনিধিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ।
জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে।
আমরা প্রত্যাশা করি, নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা পালন করবেন।
আমাদের লক্ষ্য অভিন্ন। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে