
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমরা বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেট ভাইকে হত্যা করা হয়েছে, অথচ বিচারপ্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক বলেন, ‘সরকার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। খুন, ধর্ষণ ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। বুলেট ভাইয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, নইলে সরকারকে দায় নিতে হবে।’
জবির ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র যদি জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তবে জনগণই এর জবাব দেবে। বুলেট ভাইসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে জকসুর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাস্টমস কর্মকর্তা ও জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল সোমবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। এই সময় ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা ভুক্তভোগীকে টার্গেট করে। পরে অটোরিকশায় তুলে তাঁকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে