ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শনিবার (২৫ মে) অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমানের বাংলাদেশ স্টাডিজ: আর্থসামাজিক প্রেক্ষাপট কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ‘ভবিষ্যৎকে শক্তিশালী করাঃ টেকসই সমাধানের সঙ্গে শক্তি সংকট মোকাবিলা করা’-শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জ্বালানি খাতের টেকসই সমাধান এবং জ্বালানি সংকট এবং জ্বালানি-সম্পর্কিত টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বপূর্ণ আলোচনার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জনসহ চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম. শামসুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল। সেমিনারে আরও বক্তব্য রাখেন কোর্স টিচার প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও টিচিং অ্যাসিস্ট্যান্ট মো. তাহমিদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. শামসুল আলম বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উৎসকে গুরুত্ব দিতে হবে, নবায়নযোগ্য উৎস বা দেশীয় উৎস ব্যবহারকে উৎসাহিত করতে হবে। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় অধিক পরিমানে সোলার প্ল্যান্ট নির্মাণের ওপর জোর দিতে হবে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের রুফটপ ব্যবহার করে পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি এনার্জি অডিটের মাধ্যমে বিদ্যুতের অপচয়, দুর্নীতি রোধের মাধ্যমে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে