
মানসিক স্বাস্থ্য ও সামাজিক ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত সাইকোচ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাইকোচ সামার চ্যালেঞ্জ-২০২৫’। সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত জমকালো সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামে। এতে দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সেরা ২৩টি টিমকে সম্মাননা দেওয়া হয়।
এই সেরা টিমগুলোর তালিকায় স্থান পেয়েছে ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম পিসওয়েভার্স’। প্রতিযোগিতার এবারের আসরে প্রাথমিকভাবে প্রায় ২০০টি টিম অংশ নেয়। একাধিক ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ২৩টি টিমকে নির্বাচন করা হয়।
নির্বাচিত টিমগুলোকে এক মাসব্যাপী অনলাইন ও অফলাইনভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রতিটি টিম নিজ নিজ আগ্রহ এবং সক্ষমতা অনুযায়ী স্বতন্ত্র সামাজিক ও মানসিক স্বাস্থ্যভিত্তিক প্রকল্প নির্বাচন করে মাঠপর্যায়ে বাস্তবায়নে কাজ শুরু করে। দীর্ঘ ও ধারাবাহিক মূল্যায়ন শেষে ১৯টি টিম সফলভাবে তাদের প্রকল্প কার্যক্রম সম্পন্ন করে।
ঢাকা কলেজের টিম পিসওয়েভার্স কমিউনিটি ভায়োলেন্স কিংবা সামাজিক সহিংসতাবিষয়ক একটি প্রকল্প নিয়ে কাজ করে, যা সেরা ১৯টি প্রকল্পের মধ্যে স্থান করে নিয়েছে। দলটির নেতৃত্বে ছিলেন মো. ইমন হোসেন। এ ছাড়া অন্য সদস্যরা হলেন মো. শাফিমুর রহমান, মো. আকরাম হোসেন ও শিপন কুমার কুণ্ডু।
প্রকল্পের অংশ হিসেবে টিম পিসওয়েভার্স সফলভাবে তিনটি ওয়ার্কশপ আয়োজন করে। প্রতিটি ওয়ার্কশপে গড়ে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন; যা তাঁদের কার্যক্রমের ব্যাপকতা এবং সামাজিক প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। কার্যক্রমগুলোর স্বীকৃতি হিসেবে সমাপনী অনুষ্ঠানে আয়োজিত গ্র্যাজুয়েশন সেরিমনিতে দলটিকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া এবারের আসরে অংশ নেওয়া অন্য টিমগুলোর মধ্যে রয়েছে অ্যাপল ট্রি, টিম মাইন্ড মেটস, ক্যানভাস অব চেঞ্জ, কুঞ্জছায়া, টিম লাহান্তি, বন্ড ব্রিজ, দ্য ওয়েলনেস ওয়ারিয়র্স, টিম শুনতে চাই, টিম আড্ডা, স্কোর্চার্স, সোয়াইপসেন, অ্যাটেনশন প্লিজ, হেয়ার টু হিল, টিম হারমোনি, ইনোভেটরস হাব, টিম নেক্সাস, সাইকোকানেক্ট, টিম হাফ বেকড, আলফা ৩৬০ হেলথ, ব্লু বার্ডস, মন সংলাপ ও মনের জানালা।
সাইকোচ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সায়মা আক্তার বলেন, ‘এবারের আসরে সফলভাবে চূড়ান্ত প্রকল্প সম্পন্ন করায় সব টিমকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ বিবেচনায় রয়েছে পাঁচটি টিম—টিম লাহান্তি, টিম আড্ডা, টিম হারমোনি, টিম মাইন্ড মেটস ও অ্যাপল ট্রি বিশেষ পুরস্কার পেয়েছে। পাশাপাশি অন্য সব টিমকে ট্রফি, সদস্যদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।’

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে